Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

bangladesh news 20/02/2025

ভাষা আন্দোলন জাতীয়তাবাদ ও ঐক্যের অনুভূতি জাগ্রত করে: তারেক রহমান


বাংলাদেশের ভাষা আন্দোলন জাতীয়তাবাদ ও ঐক্যের অনুভূতি জাগ্রত করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদক২ মিনিটে পড়ুন




শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।


একুশে ফেব্রুয়ারি জাতীয় জীবনের অবিস্মরণীয় অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এই দিনে সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। রক্তরাঙা একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ দিনেই সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন। তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান।’

 

Post a Comment

0 Comments